Tuesday, 7 November 2017

গৃহসংবিধান

গৃহসংবিধান
গ্রন্থনায়ঃ এস এম ফয়সাল আহমাদ
সংগ্রহেঃ আবু মাহফুজ আব্দুস সালাম
একজন পিতা সন্তানদের জন্যে তালিকাটা ঘরে ঝুলিয়েছেনঃ
👉☛(১) সময়মতো সালাত আদায় করা।
👉☛(২) কথা বলার সময় দু’টি শব্দ কিছুতেই ভোলা চলবে না।
              (ক) মিন ফাদলিক, অনুগ্রহ করে............! 
                     (খ) শুকরান, ধন্যবাদ-জাযাকাল্লাহু খাইরান!
👉 (৩) কোনও মারামারি চলবে না। গালাগালি চলবে না। রুচি বিবর্জিত কোনও শব্দও উচ্চারণ করা চলবে না।
👉(৪) পরিপূর্ণ আদব ও স্পষ্টতার সাথে নিজের কথা খুলে বলা।
👉 (৫) যা খুলেছ নিজেই তা বন্ধ করবে (দরজা-জানালা-তাক-কৌটা-বাক্স)। যা ফেলে দিয়েছ যথাস্থানে তুলে রাখবে, ঘরের প্রতিটি স্থানকে অাগের চেয়ে সুন্দর করে রাখবে!
👉☛(৬) তোমার রুম তোমার দায়িত্ব। পরিচ্ছন্নতা, বিন্যাস, পরিপাটি সব তোমার দায়িত্বে হবে।
👉☛(৭) যে ই কথা বলুক, তাকে না থামিয়ে পরিপূর্ণ মনযোগ দিয়ে তার কথা শুনবে।
👉 (৮) প্রতিদিন এক পারা করে কুরআন তিলাওয়াত।
👉☛(৯) ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় সালাম দিবে।
👉☛(১০) রাত দশটার পর আর জেগে থাকা নয়।
👉☛(১১) গেমস প্রতিদিন একঘণ্টা। রাত ৮ থেকে নয়টা।
👉☛(১২) আম্মু আব্বুকে দেখে দাঁড়ানো। তাদের মাথা চুম্বন।
👉☛(১৩) রাত আটটার মধ্যে পড়াশোনা, বাড়ির কাজ শেষ করা।
👉☛(১৪) ঘরের সমস্ত আসবাব-পত্রের হেফাজতের দায়িত্ব সবার।
👉☛(১৫) আম্মু-আব্বু ছাড়া সবাই নিজের কাজ নিজেই করবে। অপরকে আদেশ করবে না।
👉☛(১৬) সবকিছুর উপর পরিবারের অগ্রাধিকার থাকবে। যে কোনও কিছুর আগে পরিবারের প্রয়োজন আগে পুরণ করতে হবে।
👉 (১৭) দরজায় টোকা ও অনুমতি ছাড়া একে অপরের কামরায় প্রবেশ করা হবে না।
👉☛(১৮) কোনও পরিস্থিতিতে ই গলার আওয়াজ উঁচু করা যাবে না।
👉☛(১৯) সুস্থতা ও পরিচ্ছন্নতা (যেমনঃ দেহ, পোশাক, দাঁত, নখ) ও শরীরচর্চাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
👉☛(২০) সবার সাথে উত্তম আচরণ, সুন্দর ব্যবহার করা।

No comments:

Post a Comment