Saturday, 4 November 2017

মুক্তমন উদার চেতনাবোধ ; বিশ্ববিজয়ী কুরআনী সম্রাটদের এপিট ওপিট


বিসমিল্লাহির রামানির রাহীম
মুক্তমন উদার চেতনাবোধ
বিশ্বজয়ী কুরআনী সম্রাটদের এপিট ওপিট
(ইতিবাচত মনোভাব ও নীতিবাচক প্রভাব)
আব্দুস সালাম হুসাইন আলী


০১. ভূমিকাঃ

মহান আল্লাহ তাআলার এবং রাসূল (সা.)-এর প্রিয় পাত্রদুনিয়া ও আখেরাতের সফলতামঙ্গল ও কল্যাণের অজোড় ধারায় সিক্তমানবকোলের সর্বোত্তম ও আল্লাহ ভীতু সম্প্রদায়গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অসাংবিধানিক প্রথম সাড়ির নাগরিকভাষা ব্যবহারকারী কুরআনের তোতা পাখিআদর্শনম্র-ভদ্রউজ্জল নক্ষত্রতুল্য কওমি সূর্য্যসেনাঅদম্য দূর্জয় দিকবিজয়ী ও বিশ্ববিজয়ী কুরআনী টাইগারবিশ্বমানচিত্র ও বিশ্বের নিকট শষ্য-শ্যামলসুজলা-সুফলালাল-সবুজের মাতৃভূমির ভাব মর্যাদা অক্ষুন্নসুনাম বৃদ্ধি ও গৌরব অর্জনকারী হাফেজগণ সমগ্র বিশ্বের কুরআন প্রেমিকদের কুরআন বিজয়ের মুকুট অর্জন করে মহাসম্মানের পাত্রে ধন্য হয়েছে এবং সম্মানিত করেছে আপামোড় জনসাধারণসহ সকল নাগরিকদেরকে


০২. বিশ্ববিজয়ী কুরআনী সম্রাটদের এপিট / ইতিবাচক মনোভাবঃ

২/১. কুরআন মুসলিম জাতির সংবিধান

২/২. কুরআন শেখার প্রতি মানুষের আগ্রহ ও মনোবল বৃদ্ধি পাচ্ছে

২/৩. বিশ্বজয়ী হাফেজেদর মাধ্যমে বৈদেশিক মুদ্রা তথা রেমিটেন্স অর্জিহত হচ্ছে

২/৪. কুরআন মানবজাতির ইহ-লৌকিক ও পার-লৌকিক জীবনের সার্বিক কল্যণ ও সফলতার উত্তম কাব্যগ্রন্থ ও প্রামান্যচিত্র

২/৫. কুরআন মানব জীবনে সুখ-শান্তিসমৃদ্ধিসাচ্ছন্দ্যউন্নতির চরম শিখড় এবং চূড়ান্ত চূড়ায় আরোহনচিরশান্তিদীর্ঘস্থায়ী প্রশান্তির নিবাস জান্নাত লাভের সেতুবন্ধন

২/৬. হাফেজআলেম-উলামাদের প্রতি আদি ও সেকেলে বর্বর যুগের মানুষের অঙ্গুলী লেলিহানবিভিন্ন অযাচিত তীর্যকপূর্ণ মন্তব্য, এরা সমাজের বোঝাহাফেজআলেম-উলামাদের ভিক্ষা বিনা নাই গতি ইত্যাদির আমূল পরিবর্তন সাধিত হচ্ছে

২/৭. ব্যাপকহারে ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে যুগোপযোগী আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে

২/৮. অবহেলিত হাফেজ সম্প্রদায়কে প্রশিক্ষণ দিয়ে দক্ষ-যোগ্য ও পারদর্শী করে গড়ে তোলে সম্মানজনক আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভরতা অর্জিত হচ্ছে

২/৯. ভোরের স্নিগ্ধময় আলো আভায় কুরআনী শুভেচ্ছ বিশ্বকে হাতছানি দিয়ে ডাকছেপৃথিবী নামক বসুন্ধরার গোধুলি লগ্নে রক্তিম সূর্য্য কিরণে কুরআনের আয়াত খচিত সবুজ-শীতল পতাকা পতপত করে উড়ছে


০৩. বিশ্ববিজয়ী কুরআনী সম্রাটদের ওপিট / নীতিবাচক প্রভাবঃ

৩/১. অদম্য দূর্জয় দিকবিজয়ীবিশ্ববিজয়ী কুরআনী টাইগার ও কওমি সূর্য্যসেনারা জীবনে নির্ভরযোগ্যভালো মানের আলেম হতে পারেন না

৩/২. অদম্য দূর্জয় দিকবিজয়ীবিশ্ববিজয়ী কুরআনী টাইগার ও কওমি সূর্য্যসেনাদের ভাগ্যে উচ্চ শিক্ষার আলোক রশ্মীর বিদ্যুৎছটাও জোটে না

৩/৩. বিশ্বসেরা হাফেজরা বিশ্বসেরা আলেম তো সুদূর পরাহত দেশসেরা আলেমও হতে পারেন না

৩/৪. আদর্শনম্র-ভদ্রবিনয়ীস্বচ্চরিত্রবাননীতি-নৈতিকতা নামক শব্দগুলো চিরদিনের জন্য তাদেও শব্দভান্ডার থেকে হাঁরিয়ে যায়

৩/৫. গর্বঅঙ্কারদাম্ভিকতালোভক্রোধ এবং ঔদ্যত মনোভাব জন্ম নেয় তাদের কচি হৃদয়ে

৩/৬. বিশ্বসেরায় হ্যাট্রিক পুরস্কার অর্জনে মনে হয় নতুন পোষাকে পুরাতন ব্যবসায়ীর আগমন কেন ভাই! একই ছাত্র দ্বারা বারবার এ কাজ না করে নতুন ছাত্র তৈরি করা যায় না?

৩/৭. অন্ধকারাচ্ছন্নসংকীর্ণ ও পিচ্ছিল কঙ্কটাকীর্ণ ঘিরি পথ লাঘবের পরিবর্তে অমানিশার অশ্বনি সংকেত বেজে উঠছেমানুষের জীবন-যাত্রার মানোন্নয়ন ও পরিবর্তনের স্রোতে সৌখিনতা ও বিলাসিতায় আকাশ ছোঁয়া আরাম প্রিয় ও প্রত্যয়ে অভ্যস্ত হয়ে পড়ছে


০৪. উপসংহারঃ

সম্মানিত সূধীবন্ধু প্রবর পাঠকবর্গ!

৪/১. মুখরোচক খাদ্যের ন্যায় নিছক কারো দোষ-ত্রুটি বর্ণনা এখানে মূখ্য উদ্দেশ্য নয়

৪/২. বরং আত্মসমালোচনার ভিত্তিতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে উত্তাল তরঙ্গমালার ন্যায় সমাস্যা জর্জরিত অশান্ত পৃথিবীতে ব্যক্তি ও ক্ষুদ্র স্বার্থ জরাঞ্জলী দিয়ে জাতীয় ও বৃহৎ স্বার্থকে প্রাধান্য দিয়ে ঘুমন্ত অলস জাতিকে জাগ্রত করাই আমার প্রকৃত উদ্দেশ্য

৪/৩. সকল কদাচারঅবিচারদুরাচারদূর্নীতিকে দুপায়ে দলে মূলোৎপাটন করতে হবে এবং দোষ-ত্রুটি ও কালিমামুক্ত হওয়ার চেষ্টা করতে হবে
৪/৪. 
নিজেদের ভিতর আভ্যন্তরীণ মতভেদ-মতপার্থক্য ভুলে গিয়ে শান্তি-সৌহার্দ্যসম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে

৪/৫. হীনতাদীনতাহীনমন্নতাএকগোয়ামীগোঁড়ামীসংকীর্ণতাসন্দেহপ্রবনতা পরিহার করে উদারতাপ্রশস্ততাবিশস্ততাসততা আনয়ন করতে হবে

৪/৬. আকাশের মত বিশালতা-প্রশস্ততাজমীনের মত ধৈর্য্য-সহনশীলতাপশু-পাখির মত আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা ও ভরসানবী-রাসূল (সা.) ও সাহাবা (রা.) গণের মত আল্লাহ ভীতি অর্জন করতে হবে


০৫. দু‘আর আবেদন :
হে মহান আল্লাহ ও প্রতিপালক! আমি অধমগোনাহগারসহ সকল মুসলিমকে উপরোক্ত আলোচিত বিষয়ের উপর আমল করার তাওফীক দান করুনআমীন

No comments:

Post a Comment