Friday, 25 October 2019

বিপদাপদে ধৈর্য্য ধারণ করা এবং নিম্নোক্ত দু‘আ পড়াঃ


বিসমিল্লাহির রাহমানির রাহীম
বিপদাপদে ধৈর্য্য ধারণ করা এবং নিম্নোক্ত দু‘আ পড়াঃ
সংগ্রহে : আব্দুস সালাম হুসাইন আলীঃ
 

রাসূল (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামা (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি। রাসূল (ﷺ) বলেছেন :

قَالَ رَسُولُ اللهِ ﷺ  : مَا مِنْ عَبْدٍ تُصِيْبُهُ مُصِيْبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللهُ ﴿إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ﴾ اَللهم أَجُرْنِي فِيْ مُصِيْبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا إِلاَّ أَجَرَهُ اللهُ فِي مُصِيْبَتِهِ وَأَخْلَفَ لَهُ خَيْرًا مِنْهَا

কোন বান্দার ওপর যখন বিপদ-মুসীবাত আসে সে যেন বলে, যা আল্লাহ আদেশ করেছেন : ‘ নিশ্চয়ই আমরা আল্লহরই জন্য আর নিশ্চয়ই আমরা তাঁরই দেিক প্রত্যার্বতনকারী’। [সূরা বাক্বারা : ১৫৬]। হে আল্লাহ! আমাকে এ বিপদ-মুসীবতের বিনিময় দান কর এবং এর চেয়ে উত্তম বস্তু দান কর। তখন  আল্লাহ তাকে তার বিপদ-মুসীবতের বিনিময় দান করবেন এবং তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করবেন। [সহীহ মুসলিম ১৯৯৬ (ই. ফা), ৯১৮ (শামেলা), ২০০৩ (ই. সে)]।

No comments:

Post a Comment